ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন পিএলসি। কোম্পানিটির আজ ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭৩৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১০ কোটি ৬২ লাখ, ফাইন ফুডস ১০ কোটি ১ লাখ,ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৮ কোটি ৫ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৭ কোটি ৬৪ লাখ, খান ব্রাদার্স ৭ কোটি ১১ লাখ, লাভেলো আইসক্রিম ৬ কোটি ৫৯ লাখ ও সায়হাম কটন ৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।























Recent Comments