বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা
spot_img
spot_img

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গত সপ্তাহের আগের সপ্তাহের মতো গত সপ্তাহে পুঁজিবাজার ফিরেছে তার স্বাভাবিক গতিতে। লেনদেন কিছুটা কমলেও বর্তমান কমিশনের বেশ কিছু সঠিক সিদ্ধান্ত ও নতুন পদক্ষেপের ফলে পুঁজিবাজারের উত্থান অব্যাহত রয়েছে। যার ফল হিসেবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা।

তথ্যমতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮১৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৮৯৯ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ১৮৪ টাকা বা ৪১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬৫ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০.৪৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৯০ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৮৫ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩১৪.৭৬ পয়েন্ট এবং ২ হাজার ২০৮.৩৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৭টির বা ৫২.৩৯ শতাংশের, কমেছে ১৬২টির বা ৪৩.০৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৩৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৬৫৫ টাকা বা ৩১ শতাংশ কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৭৮ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৫.০৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭২.৭১ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭৬.০৯ পয়েন্ট বা ২.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৬.৩১ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ এবং সিএসআই ৮.৪১ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬৯৫.২২ পয়েন্ট, ১৩ হাজার ৩৮২.৭৭ পয়েন্টে, ১ হাজার ২৮৭.৯৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৯১.৮৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪৫.৫৬ শতাংশের দর বেড়েছে, ১৭১টির বা ৫০.৫৯ শতাংশের কমেছে এবং ১৩টির বা ৩.৮৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলিশেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments