রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদলোকসানকে মুনাফা দেখিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
spot_img
spot_img

লোকসানকে মুনাফা দেখিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২০২৪ সালে ৩৯১ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। কিন্তু এ ব্যাংক কর্তৃপক্ষ এই লোকসানের পরিবর্তে কৃত্রিমভাবে মুনাফা দেখিয়েছে। যা নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রদত্ত ঋণ ও কন্টিনজেন্ট দায়ের বিপরীতে প্রভিশন বা সঞ্চিতি রাখা হয়েছিল ৫৬৮ কোটি ২৮ লাখ টাকা। তবে পুরো বছরে বা ১২ মাসের বার্ষিক আর্থিক হিসাবে ওই সঞ্চিতির পরিমাণ কমিয়ে ৩৭৩ কোটি ৪১ লাখ টাকায় নামিয়ে এনেছে। অর্থাৎ সঞ্চিতির পরিমাণ কমিয়ে আনা হয়েছে ১৯৪ কোটি ৮৭ লাখ টাকা। ফলে ওই সঞ্চিতি কমানোর কারনে মুনাফায় ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু কোম্পানিটির প্রদত্ত ঋণের টাকা আদায়ে কোন উন্নতি হয়নি।

বাংলাদেশ ব্যাংকের গত ২৯ এপ্রিলের নির্দেশনা অনুযায়ি আল-আরাফাহ ব্যাংকে প্রদত্ত ঋণ, অফ ব্যালেন্স শীট ও অন্যান্য কারনে সঞ্চিতির পরিমাণ ৬৩৫ কোটি ৮৪ লাখ টাকা দরকার ছিল বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু ব্যাংক ওইসব কারনে সঞ্চিতি করেছে ২৩৭ কোটি ১১ লাখ টাকা। এক্ষেত্রে সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৩৯৮ কোটি ৭২ লাখ টাকা।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির ব্যাবসায়িক মন্দার কারনে লভ্যাংশ দিতে পারবে না বলে গত ২১ মে এক চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ব্যাংকটির আর্থিক হিসাবে ৭৪ কোটি ৪২ লাখ টাকা মুনাফা দেখানো হয়েছে। তবে ব্যাংকটি সম্পূর্ণ সঞ্চিতি গঠন করলে, মুনাফার পরিবর্তে লোকসান হতো ৩৯১ কোটি ২৮ লাখ টাকা।

আরও পড়ুন: শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য মনোনয়নে কমিটি

উল্লেখ্য, ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৪.৮৯ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৫ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৪০ টাকায়।

ডেইলি শেয়াবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments