ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী তৃতীয় প্রান্তিকে লোকসানে জড়িয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ০.০৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৭০ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ০৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ২৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৮০ পয়সা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৬ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments