শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলোকসানে থেকেও বিডি ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

লোকসানে থেকেও বিডি ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০১৯-২০ অর্থবছরে লোকসাথে থেকেও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৮৮ টাকা। আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৯৮ টাকায়।

কোম্পানিটির শেয়ারপ্রতি ৯.৮৮ টাকা হিসেবে ২০১৯-২০ অর্থবছরে নিট ৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে ৯৩ লাখ ৭১ হাজার টাকার নগদ লভ্যাংশ বিতরন করবে।

ব্যবসায় এই লোকসানের কারন হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ কয়েকটি কারন উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে, করোনা মহামারি, কাঙ্খিত আয় করতে ব্যর্থ হওয়া ও ঋণের জন্য সুদজনিত ব্যয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments