ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৩ টাকা। এছাড়া ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯৭ টাকা।
৩০ জুন,২০২১ অনুযায়ী, গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৮৩ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments