
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০১৮ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৭৫ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৩৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০.৫৯৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি
























Recent Comments