
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (৩১মার্চ’২০২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.০৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩১ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০.৪১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments