
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ পয়সা আয় হয়েছে। যা গত বছরের একই সময়ে ৩ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি দায় ছিল ৩ টাকা ৭১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments