শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়শমসের আলীর মৃত্যুতে শোক পররাষ্ট্রমন্ত্রীর
spot_img
spot_img

শমসের আলীর মৃত্যুতে শোক পররাষ্ট্রমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং সাবেক যুগ্ম সচিব মো. শমসের আলীর (সুজা) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন। সোমবার (২০ নভেম্বর) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক যুগ্ম সচিব শমসের আলী (সুজা) ১৯ নভেম্বর রোববার রাত পৌনে ৯টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। শমসের আলী ৩ বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শমসের আলীর জানাজার নামাজ আজ সোমবার বাদ জোহর সিলেটের সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, শমসের আলীর পিতা ছিলেন সিলেটের ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক ৫ বারের চেয়ারম্যান আজহর আলী টেপু মিয়া। তিনি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ভাগনে।মরহুম মো. শমসের আলী সিলেটের মুন্সেফ কোর্টের বিচারক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments