সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিবকে অনন্তর প্রশ্ন
spot_img
spot_img

শাকিবকে অনন্তর প্রশ্ন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের শীর্ষ নায়ক শাকিব খান। প্রায় দুই দশক ধরে তার সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আসছে। এ বিষয়ে শাকিবকে প্রশ্ন করতে চান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অতিথি হিসেবে হাজির হন অনন্ত জলিল। সেখানে চলচ্চিত্র, ব্যবসা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ। সঞ্চালকের প্রশ্নের জবাবে অনন্ত জানান, শাকিবের কাছে কিছু বিষয়ে জানার আছে তার।

অনুষ্ঠানের এক পর্যায়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, দেশ কিংবা বিদেশের ৩ জন সেলিব্রেটিকে ডিনারে আমন্ত্রণ জানানোর সুযোগ পেলে কাদেরকে আমন্ত্রণ জানাবেন এবং কী জানতে চাইবেন? জবাবে অনন্ত জলিল বলেন, ‘এখনকার সময়ে যদি বলি, তাহলে একজন হচ্ছে শাকিব খান। আমি ওর কাছে কিছু কোয়েশ্চেন করব। আর দুইজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় যারা আছেন। আমাদের সোহেল রানা সাহেব আছেন। ফারুক সাহেব, রাজ্জাক সাহেব নেই, তাহলে আলমগীর সাহেব আছেন।’

এবার সঞ্চালক জানতে চান, শাকিব খানকে কী প্রশ্ন করবেন? অভিনেতার জবাব, ‘ডিনারে দাওয়াত দিলে আমি জানতে চাইতাম এক বছরে একটা লোক কীভাবে ৬-৭টা ছবি রিলিজ করে? মানে আসলে কোয়ালিটিটা কীভাবে মেনটেইন করে? এটা একটা জানার কৌতূহল আমার। মানুষ তাহলে জানবেও না কখন কোন ছবি রিলিজ হয়! পৃথিবীতে এরকম হয় না। অনেক সময় আমি দেখেছি দশ, বারোটা, চৌদ্দটা ছবি রিলিজ হয়ে যায়। আসলে কীভাবে করে এটা- এটা একটা।

এ ছাড়াও অনন্ত জানতে চান নায়ক আলমগীরের ‘স্ক্রিন পার্সোনালিটি’ এবং সোহেল রানার ‘ড্যাশিং হিরো’ হওয়ার গোপন রহস্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments