
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.৫৬ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪.৫৩ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮.৬৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments