সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখ-সোনমে মুগ্ধ বেকহ্যাম: দেশে ফিরে দিলেন বিশেষ বার্তা
spot_img
spot_img

শাহরুখ-সোনমে মুগ্ধ বেকহ্যাম: দেশে ফিরে দিলেন বিশেষ বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাহরুখ খান ও ডেভিড বেকহ্যাম। দুইজনই দুই জগতের তারকা। বৃহস্পতিবার শাহরুখের ডাকে সাড়া দিয়ে মান্নতে বলিউড বাদশার সঙ্গে পার্টি করেছেন বেকহ্যাম। রাতভর চলেছে আড্ডা, তিনি শিখেছেন বলিউডি আদবকায়দা। তারপর শাহরুখ ম্যাজিকে বেকহ্যামও যেন মুগ্ধ। আর তাই তো নিজের দেশে ফিরেই সোজা শাহরুখকে মেসেজ করলেন।

শাহরুখকে ধন্যবাদ জানাতে টুক করে টুইট করে ফেলেছেন বেকহ্যাম। ভালোবাসা মাখানো শব্দ প্রয়োগ করে কিং খানকে তিনি লিখলেন, ‘তুমি অসাধারণ মানুষ। তোমার বাড়িতে পা রেখে নিজেকে ধন্য মনে করছি। তোমার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার এবারের ভারত সফর উজ্জ্বল হয়ে উঠেছে তোমাদের জন্য। লন্ডনে আসলে আমার বাড়ি অবশ্য এসো। যে কোনও দিন, যে কোনও সময়।

শাহরুখ লিখেছেন, ‘বৃহস্পতিবার রাত কাটল আইকনের সঙ্গে। একজন জেন্টালম্যানকে সামনাসামনি দেখলাম। বহু দিন থেকেই ইনি আমাকে অনুপ্রাণিত করেন। ছোট বাচ্চাদের সঙ্গে যখন উনি কথা বলছিলেন, তখন বুঝতে পারলাম কতটা নরম মানুষের তিনি। আপনার পরিবারের জন্য রইল ভালোবাসা। খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, এবার একটু ঘুমোন।

এর আগে বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকাদের পাশে বসে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে দেখা গেছে তাঁকে। খেলা শেষে তিনি অতিথি হয়ে ছুটে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসায়।

কারণ, ইংল্যান্ড ফুটবল দলের সাবেক এই অধিনায়ককে নিমন্ত্রণ করেছিলেন সোনম ও তার স্বামী আনন্দ আহুজা। আনন্দ লন্ডনের একজন শিল্পপতি। যে কারণে সোনম-আনন্দ দম্পতি কয়েক বছর ধরে ইংল্যান্ডে বাস করছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments