ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের প্রথম মাসের অথাৎ জানুয়ারি মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় গত চার মাসের মত এ মাসেও শীর্ষে অবস্থান ধরে রেখেছে লঙ্কাবাংলা সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, চতুর্থ স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। পঞ্চম স্থানে আছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে সিটি ব্রোকারেজ লিমিটেড ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
ইউনাইটেড সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও ব্যাংক এশিয়া সিকিউরটিজ আছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে।
তালিকায় ১১তম থেকে ২০তম অবস্থানে ছিল যথাক্রমে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ইউনিটক্যাপ সিকিউরিটিজ, বিডিসানলাইফ সিকিউরিটিজ ও রয়েল ক্যাপিটাল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments