বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদশেষ কার্যদিবসে সূচকে উত্থান: তবে কমেছে লেনদেন
spot_img
spot_img

শেষ কার্যদিবসে সূচকে উত্থান: তবে কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ মার্চ, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিন শেষে আজ ৪১.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৫.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৫.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৬৯৪ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২১৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৬.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৯.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯১ টির, কমেছিল ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৭.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৪৪ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৬৯২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ২৭ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৬.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৮৯৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments