ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২৩ আগস্ট সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩২.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.২৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৯৯ টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ২০১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ আজ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৪০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩০০.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮০.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৪৭.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৬৪ টির, কমেছিলো ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৯৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৫৮ টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ৯২০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৫৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭০.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯৯ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৩১ লাখ ৫ হাজার ৪৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments