শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় চমক: শেয়ার কেনায় ঝোঁক
spot_img
spot_img

শেষ বেলায় চমক: শেয়ার কেনায় ঝোঁক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩ মার্চ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে ব্যাপক দরপতন থাকলেও শেষ বেলায় শেয়ার কেনার অনেক ঝোঁক দেখা গেছে। যে কারণে সূচকের পতনে হলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৩.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৬.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ২৯৭ টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ৩৬৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৪৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৫৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৯৯.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪৩.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৭০.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৫৮ টির, কমেছিলো ২৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার ২৫৪ টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৯০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৫৫ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৯৪ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৬.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৭২.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৮০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার ৭৭৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৩৯৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments