ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট চার কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

কোম্পানিগুলো হচ্ছে: অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বীচ হ্যাচারি এবং এনআরবিসি ব্যাংক।
অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড: কোম্পানিটির আগেরদিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬ টাকা বা ৯.০৩ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি: কোম্পানিটির আগেরদিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪২.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪৩.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৬ টাকা বা ৯.৫৫ শতাংশ বেড়েছে।
এছাড়া, বীচ হ্যাচারি এবং এনআরবিসি ব্যাংকের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments