শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার: ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার: ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২০ জুলাই, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫.৬০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ২৫৫টি শেয়ার ২ লাখ ০৪ হাজার ৫৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ০২ লাখ ০৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬.১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয় ১৮৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৮৮টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ১৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮৪.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৫ লাখ ০৫ হাজার ৯২৫ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments