শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার হলেও ইতিবাচক পুঁজিবাজার
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার হলেও ইতিবাচক পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে ব্যাপক ঊর্ধ্বমুখী আচরণ করে পুঁজিবাজার। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেল প্রেসারের মাত্রা বাড়তে থাকে। তবে সেল প্রেসার হলেও ইতিবাচক প্রবণতায় দিন শেষ করে পুঁজিবাজার। আজ সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দিন শেষে ডিএসইতে ৪৬.৫২ শতাংশ শতাংশ  শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২০৫.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭০.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬১.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৫৮ শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৩৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকা।

গতকাল ১৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ৩৬.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ১৯১.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৬৬.৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬৫৫.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৬টির, কমে ২৪৪টির এবং অপরিবর্তিত রয় ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৮.১২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯০৩ শেয়ার ৩ লাখ ৯ হাজার ৭৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭১ কোটি ২১ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৪৭.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩০.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৭৮২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪৫২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments