সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেয়ার দর কমছেই: অস্থিরতায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

শেয়ার দর কমছেই: অস্থিরতায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ ফেব্রুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৮.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৩.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২১.২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৯৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৭৩০ টি শেয়ার ২ লাখ ২০ হাজার ৬৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২১৩ কোটি ৫ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ২৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ৩৬.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫২০.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৮৯.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১২ টির, কমে ২২১ টির এবং অপরিবর্তিত রয় ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৯.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ২৬৪ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৩১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬২৯.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৭ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৯২৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ১ কোটি ৭০ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments