ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৬ নভেম্বর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৭.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৭.৬৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির , কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ২৬০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৫৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৫.০৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৩.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৬টির , কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয় ১৫৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৪৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৫৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৯১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭০ কোটি ৫৯ লাখ ০৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ৩০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০১.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৭৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৯৫৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৭৯৬ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments