ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কার্যদিবসেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এতে সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ৩৫২ কোটি টাকা কমেছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে প্রধান মূল্য সূচক ডিএসই‘এক্স কমেছে ৬০.৫১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ। এদিকে ডিএসই‘এস সূচক কমেছে ১১.৩০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক কমেছে ৩০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ। ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দর।
এ সময় বাজার মূলধন সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ হাজার টাকা। যা শেষ কার্যদিবসে এসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ হাজার টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০.৫১ শতাংশ বা ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা।
আলোচ্য সপ্তাহটিতে সূচকের পতন অব্যাহত থাকার পরও লেনদেনের পরিমাণ সপ্তাহজুড়ে বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ৪০ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments