রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে সর্বোচ্চ দর পতনে রেনউইক যজ্ঞেশ্বর
spot_img
spot_img

সপ্তাহজুড়ে সর্বোচ্চ দর পতনে রেনউইক যজ্ঞেশ্বর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয় ৫৫০ টাকা। গত সপ্তাহে এই ক্লোজ প্রাইস ছিল ৬৬৬ টাকা ৬০ পয়সা। রেনউইক যজ্ঞেশ্বর ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এদিকে আলোচ্য সপ্তাহে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৬.৬১ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৬.৫৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও সপ্তাহটিতে এ তালিকায় আরও উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভী কেমিক্যালসে ৬.৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ে ৫.৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৫.৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৪.৯৭ শতাংশ, রিলায়ান্স ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments