শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
spot_img
spot_img

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্রিমিয়ার লিজিং, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ফিড মিল

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০টাকা ৯৮ পয়সা।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৭৮ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৬৩ পয়স। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ টাকা ৮৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮১ পয়সা।

প্রিমিয়ার লিজিং

কোম্পানিটি (জানুয়ারি-মার্চ’২৬) প্রথম প্রান্তিক এবং (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মাচৃ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৬ টাকা ৮ পয়সা।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ২ টাকা ৪৪ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ৪ টাকা ২৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৪ টাকা ১৭ পয়সা।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৯ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৮২ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮৩ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৩ টাকা ১২ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৫ টাকা ৩৯ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা ৭৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments