ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
প্রভাতী ইন্সুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।
ন্যাশনাল টি: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য সময়ে ন্যাশনাল টি কোম্পানি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments