শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের চতুর্থ কার্যদিবস : উত্থানে লেনদেন শেষ
spot_img
spot_img

সপ্তাহের চতুর্থ কার্যদিবস : উত্থানে লেনদেন শেষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের সামান্য  উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে সূচকের উত্থান-পতন থাকলেও শেষ দিকে ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট  কমে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৬ লাখ ৮১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments