ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২০শতাংশ অবদান রয়েছে এই বস্ত্র খাতে। এবং সমাপ্ত সপ্তাহে বিবিধ খাত ১৪.২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এ খাতে ৯.৫ শতাংশ লেনদেন হয়েছে।
অন্যান্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৯.৩, খাদ্য খাতে ৭, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫, আর্থিক খাতে ৪.৬, কাগজ খাতে ৪.৩, আইটি খাতে ৩.৩, ব্যাংক খাতে ২.৯, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭, সিমেন্ট খাতে ২.৬, জীবন বীমা খাতে ২.৫, ট্যানারি খাতে ২.৪, সাধারণ বিমা খাতে ২.১, সেবা খাতে ২, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯, সিরামিকস খাতে ১.৮ এবং টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments