ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৫৯ টাকা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৬.৩১ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানির গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৩.৩৮ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২.৯২ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, মুন্নু এগ্রো, বাটা সু, প্রিমিয়ার ব্যাংক, রিলায়েন্স ইন্সুরেন্স, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments