ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৪৩ পয়েন্টে। সপ্তাহ শেষে তা ১০.৩৮ পয়েন্টে অবস্থান করছে। এই হিসেবে সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.০৫ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ।
এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে সিমেন্ট এই খাতে পিই রেশিও ১৪৪.৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও জুট খাতে ৩১.৮১ কাগজ ও প্রকাশনা খাতে ৩১.১৫, ট্যানারি খাতে ২৪.৬৯.৯২,খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২০.৫২, মিউচুয়াল ফান্ড খাতে ২০.২৪, ভ্রমণ ও অবকাশ খাতে ১৯.২৪, আইটি খাতে ১৮.৯৮, বিবিধ ১৬.৫২, টেলিকমিউনিকেশনে খাতে ১৪.৬৯, সিমেন্ট খাতে ১৩.৬৩, বীমা খাতে ১৩.১১, আর্থিক খাতে ১২.৫, সেবা ও আবাসন খাতে ১২.৩২ টেক্সটাইল ১২.১, ওষুধ ও রসায়ন খাতে ১০.৯৮, প্রকৌশল ১০.৭, ব্যাংক খাতে ৬.৮২ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে পিই রেশিও ৬.৩ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ























Recent Comments