ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২ জুন থেকে ৬ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন গড়ে ২৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা হয়েছে। যা মোট লেনদেনের ৫.৪১ শতাংশ। শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার ১৮৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির অধীনে রয়েছে।
এদিকে বীচ হ্যাচারির শেয়ার আলোচ্য সপ্তাহে গড়ে ১৪ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করেছে। এটি তার মোট লেনদেনের ৩.২৮ শতাংশ। বীচ হ্যাচারির শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছিল। এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি এভাবে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে।
এছাড়া এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএটিবিসি অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি। কোম্পানিটির আলোচ্য সপ্তাহে গড়ে ১৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করেছে। যা তার মোট লেনদেনের ৩.২৩ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষে এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিস, ফরচুন সুজ এবং ই-জেনারেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments