ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৬ এপ্রিল, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২২৮ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২১ পয়েন্টে।
ডিএসইতে ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৪৮ লাখ ১ হাজার ৩৫৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments