শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহের শুরুতে কমেছে সূচক কমেছে লেনদেন
spot_img
spot_img

সপ্তাহের শুরুতে কমেছে সূচক কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ অক্টোবর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯১ শতাংশ বা ১৪৯.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৭.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩০.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ৩৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪ লাখ ৭৬ হাজার ২৩৬ টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৫৫৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৬ শতাংশ বা ৫৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১১৪.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৪.০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৭৯.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৩ টির, কমেছে ২৭২ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৯ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ২০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০৬ কোটি ১ লাখ ৩১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমছে ২ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৯১ শতাংশ বা ২৭৪.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ০২৮.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ২৩৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments