শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহের শেষ কার্যদিবস: কমেছে সূচক কমেছে লেনদেন
spot_img
spot_img

সপ্তাহের শেষ কার্যদিবস: কমেছে সূচক কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও কমেছে লেনদেন। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১১.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৪২.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৮.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৩০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৯১৮ টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৪৩৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৪.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২১ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৫.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ০৫৫ টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ১৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮২ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৪ শতাংশ বা ৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৪২০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments