শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া: পাপন
spot_img
spot_img

সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া: পাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডেতে তামিম ইকবালের বিকল্প এখনো খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেতৃত্ব নিয়ে ভাবছে বোর্ড, তাই ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির ভাবনায় আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। তবে নেতৃত্ব নিয়ে সাকিবের সঙ্গে আলাপের পর, সাকিবের ভাবনা জানার পরই সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।

বিসিবি সভাপতি জানিয়েছেন, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। তিনি বলেন, সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো পরিষ্কার পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনও সমস্যা নেই।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের পর শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় অধিনায়ক বাছতে গিয়ে দুটি সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানান তিনি। একটি হলো দীর্ঘমেয়াদি নেতৃত্ব খোঁজা আরেকটি হলো নতুন কাউকে দিয়ে দিলে সে চাপ সামলাতে পারবে কি না।

‘একটু ব্রেক দিয়ে, একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে ভাইস ক্যাপ্টেন তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লং টার্ম চিন্তা করতে হবে। মানে দুটি সমস্যা, একটা লং টার্ম চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না।

‘আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানানো, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লং টার্ম হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে’-আরও যোগ করেন পাপন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments