শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী
spot_img
spot_img

সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থ বিবেচনায় রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি।

বাজেট প্রণয়নের চ্যালেঞ্জের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ বাজেট প্রস্তুত করতে সাধারণত প্রায় ছয় মাস সময় লাগে। তবে এবার মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে বাজেট প্রস্তুতের কাজ সম্পন্ন করতে হয়েছে। সীমিত সময়ের মধ্যেও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাজেট প্রণয়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ এক ফ্যাসিবাদী শাসনের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়ে জনগণের প্রত্যাশা ও চিন্তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, বাজেট মূলত জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত।

তিনি আরও বলেন, অর্থনীতিকে আরও গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। অতীতে অর্থনীতি নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার দীর্ঘদিন মূলধারার বাইরে থাকা সাধারণ মানুষের জন্যও সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ, কর্মসূচি ও বাস্তবায়ন পরিকল্পনা রাখা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট শুধু নীতিমালা নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রোডম্যাপও এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত দেড় দশকে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন এসেছে। নিয়মভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিশ্ব ক্রমেই সুরক্ষাবাদী ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। বৈশ্বিক এই পরিবর্তন এবং দেশের অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments