
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে অথাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০.০১ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ০.০৩ পয়সা।
এদিকে, নয় মাসে মিলে অথাৎ জুলাই-২০২১ থেকে মার্চ-২০২২ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৩ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ০.০৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments