ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৫২.০১ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৩১.৬০ শতাংশ। এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সর্বচ্চো ২৮.১১ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ওরিয়ন ইনফিউশন, লিব্রা ইনফিউশন, বিকন ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো গ্রীণ সুকুক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments