বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত
spot_img
spot_img

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গভীর বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার ৩ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবুল কালাম মল্লিক বলেন, গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই সতর্ক সংকেত আজ সকাল ১০টা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments