সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসম্পত্তি নিলামের বিষয়ে জানে না এমারেল্ড অয়েল
spot_img
spot_img

সম্পত্তি নিলামের বিষয়ে জানে না এমারেল্ড অয়েল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমেরাল্ড অয়েলের সম্পত্তি নিলামের উদ্যোগ, সম্পর্কিত এক সংবাদ প্রতিবেদনের জেরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশ্নের জবাবে কোম্পানিটি বলেছে, এ বিষয়ে তারা কিছু জানে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ১৫ ফেব্রুয়ারি এক জাতীয় দৈনিকে প্রকাশিত এই সংবাদের শিরোনাম ছিল- “বেসিক ব্যাংক আবার এমারেল্ড অয়েলের সম্পদ নিলামের উদ্যোগ নিয়েছে”। এ পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যাখ্যার প্রশ্নের জবাবে, এমেরাল্ড অয়েলে উল্লিখিত জবাব দিয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়, ২০০৩ সালের অর্থ ঋণ আদালত আইনের ধারা ৩৩ (৫) অনুযায়ী গত ৩০ জুলাই বেসিক ব্যাংক এমারেল্ড অয়েলের সম্পত্তি জব্দ ও বিক্রি করার অনুমোদন পেয়েছে, যদি না ঋণ সম্পূর্ণ পরিশোধ করা হয়। এ ছাড়া সংবাদে আরও উল্লেখ করা হয়, আদালত ব্যাংকের ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি নিলাম করার অনুমোদন দিয়েছে।

তবে ডিএসইকে দেওয়া জবাবে এমারেল্ড অয়েল জানিয়েছে, বেসিক ব্যাংক থেকে কোনো চিঠি বা আদালতের কোনো আদেশ/নোটিশ তারা পায়নি। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি দুঃখজনক! কোম্পানি বেসিক ব্যাংক থেকে এমন কোনো চিঠি বা আদালতের আদেশ/নোটিশ এখনো পায়নি। বর্তমানে কোনো ধরনের তথ্য ছাড়া তারা এ বিষয়ে মন্তব্য করতে পারছে না।

এ পরিস্থিতিতে এমারেল্ড অয়েল স্বচ্ছতা বজায় রাখার সঙ্গে নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কোম্পানিটি আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি বেসিক ব্যাংক বা আদালত থেকে কোনো ধরনের চিঠি বা আদেশ পাওয়া যায়, তবে নিয়মিত তথ্য প্রকাশের অংশ হিসেবে যথাসময়ে সবাইকে জানানো হবে।

উল্লেখ, এমারেল্ড অয়েল দীর্ঘদিন বন্ধ ও লোকসানি কোম্পানি ছিল। কোম্পানিটির মূল উদ্যোক্তারা ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। ২০২১ সালে বন্ধ কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে এটি মালিকানায় নতুন গোষ্ঠীকে যুক্ত করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন কমিশন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments