বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান
spot_img
spot_img

সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত বলে খবর আসার পর ইরানও সম্ভাব্য হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সামরিক ও সরকারি কর্মকর্তারা সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন।

বৈঠকে কর্মকর্তা বলেছেন, তেহরান একটি প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করেছে – যার মধ্যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর তাৎক্ষণিক পাল্টা আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে, ইসরায়েল ইরানে হামলা শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ জুন ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গতকাল বুধবার বলেছেন, যদি আমেরিকার সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments