সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসরকারের সঙ্গে আপসে রাজি নন ইমরান খান
spot_img
spot_img

সরকারের সঙ্গে আপসে রাজি নন ইমরান খান

ডেইলি শেয়ারবাচার ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে কোনোভাবেই আপস করবেন না। আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন।

এই বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে দাবি করা হচ্ছে, পিটিআই আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম একটি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন।

সূত্রটি আরও জানায়, আলোচনার প্রক্রিয়া শুরু করতে পিটিআই আগ্রহী। গান্দাপুরকে এ বিষয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে সরকার পক্ষ আলোচনায় বসবে কি না, তা নিশ্চিত নয়।

ইমরানের বোন আলিমা খান আরও জানান, ইমরান খান সুস্থ আছেন। কিছুদিন আগে গুজব ছড়ানো হয়েছিল, তিনি অসুস্থ।

আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতা শওকত ইউসুফজাই জানিয়েছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

ইউসুফজাই আরও বলেন, ‘ক্ষমতাসীন জোটের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয়, সরকারের পতন আসন্ন। এটি সম্ভবত ঈদের আগেই ঘটবে।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে শওকত ইউসুফজাই বলেন, পিপিপি ও পিএমএল-এন একে অপরের ব্যর্থতার জন্য দোষারোপ করছে।

পিপিপি অভিযোগ করছে, পিএমএল-এন সরকার অকার্যকর। অন্যদিকে, পিএমএল-এন বলছে, সিন্ধু প্রদেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে পিপিপি।

তিনি মন্তব্য করেন, এই দুই দল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, তা সত্যি।

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের সঙ্গে আপস না করার ঘোষণার পাশাপাশি ঈদের পর বড় ধরনের আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছে পিটিআই। এখন দেখার বিষয়, সরকার পক্ষ আলোচনা চায় কিনা এবং রাজনৈতিক অস্থিরতা কতটা গতি পায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments