বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাউথইস্ট ব্যাংকে নতুন এমডি নিয়োগ
spot_img
spot_img

সাউথইস্ট ব্যাংকে নতুন এমডি নিয়োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. খালিদ মাহমুদ খান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২৬ বছরের কর্মজীবনে খালিদ মাহমুদ খান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি), হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ—এই তিন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু হয়। করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা, সাধারণ ব্যাংকিং, এসএমই, রিটেইল ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments