
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এর ফলে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments