ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ১১ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩২.৯৪ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ ৫১৫ টাকা ৪০ পয়সা দর হয়। এদিকে এ সাপ্তাহে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের সর্বচ্চো দর বেড়েছে ২১.২০ শতাংশ এবং মুন্নো সিরামিকের সর্বচ্চো দর বেড়েছে ১৮.৬১ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর বৃদ্ধির তালিকায় রয়েছে নর্দার্ন জুট মেনুফ্যাক্চারিং, বিডি মনোস্পুল পেপার, ইন্ট্রাকো, কে এন্ড কিউ, পেপার প্রসেসিং, এপেক্স ফুডস এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments