ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৮৩ শতাংশ। এদিকে নিউলাইন ক্লোথিংসের ১৫.৪৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- কোহিনূর ক্যামিকেলস, এনআরবি ব্যাংক, পদ্মা অয়েল, হামি ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, সিকদার ইন্সুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments