ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৬৫ শতাংশ। এদিকে মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ১৩.৯৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের ১১.৫৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- বিআইএফসি, যমুনা অয়েল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইনান্স, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, ম্যাকসন্স স্পিনিং মিলস এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments