ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৫ জুন থেকে ১৯ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.১৩ শতাংশ। এদিকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১২.১৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ব্যাংক আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭.৩৭ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- রতনপুর স্টিল, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রিমিয়ার লিজিং, নুরানী ডাইং, মিথুন নিটিং, খুলনা প্রিন্টিং এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments