
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৭.৭০ টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ১১.৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ৭.৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.২৯ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৮৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৭৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের শেয়ার দর ৫.৬৫ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments