
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে জেমিনি সী ফুডের দর ছিল ৩৯৪ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৫১ টাকা ৬০ পয়সা বা ১৭.৪৩ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৭.০৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.০৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১২.৩১ শতাংশ, পূবালী ব্যাংকের ১১.৯৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১০.৮২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ১০.৬৬ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১০.৩৪ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্সের ৯.৫৪ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments